সব সময় সব খানে


শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, নভেম্বর ৭, ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

>> নোয়াখালীতে দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আপনি পড়ছেন : সিলেট

সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ


ছাইম ইবনে আব্বাস, সিলেট প্রতিনিধি

eshomoy.com || 2026-11-07
সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

 বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহাদুর রহমান কামরুল এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য তরুণ সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা প্রদান করেছে মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ।


০৬ নভেম্বর শুক্রবার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহাদুর রহমান কামরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬ এর সর্বকনিষ্ঠ পদপ্রার্থী ও নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাহদী রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. সাইদুল ইসলাম, হোসাইন মাহমুদ, মাওলানা সালেহ আহমদ গোয়াইনঘাটি এবং মাওলানা নূর উদ্দিন কানাইঘাটি।

 

মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইম আহমদ তালুকদার।

 

এ সময় সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন আহমদ, সাধারণ সম্পাদক লায়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনছার আহমদ, অর্থ সম্পাদক নাসির আহমদ, অফিস সম্পাদক হাফিজ মাহদী হাসান এবং সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ সুফিয়ান আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা, শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দ্বীনি কার্যক্রমে যুবসমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

প্রধান অতিথি আহাদুর রহমান কামরুল বলেন, “এটি আমাদের বাঘাবাসীর সংগঠন। বাঘা হুজুরের অঞ্চলে আল্লাহর বিশেষ নেয়ামত রয়েছে। আপনাদের সকল সুখে-দুঃখে আমাকে সবসময় পাশে পাবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব। আমার অবস্থান থেকে আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাব।”

 

প্রধান বক্তা সাংবাদিক মাহদী রহমান প্রথমে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গোলাপগঞ্জে অসংখ্য সংগঠন থাকলেও মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজকে আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যতিক্রমী মনে হয়। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান এবং প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখুন। এমনভাবে কাজ করুন, যাতে আগামী ২০ বছর পরও এ সংগঠনের সদস্যরা গর্বের সঙ্গে বলতে পারেন,বাঘার উন্নয়নে যাঁরা এই সংগঠনের মাধ্যমে কাজ করেছেন, তাঁদের উদ্দেশ্য ছিল মহৎ।”

 

তিনি সংগঠনের প্রতিটি কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জনকল্যাণকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ, সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।