সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছেন চেয়ারম্যান শাহ সারোয়ার


কামাল সাহেব, গাইবান্ধা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-07 20:52:45
কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছেন চেয়ারম্যান শাহ সারোয়ার

সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় থাকায় গণমানুষের বিপুল ভোটে ২০১৯ সালের ১৮ মার্চ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ্ আবদুল হামিদের নাতি সাবেক ছাত্রনেতা গাইবান্ধা জেলা অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর।

আরও পড়ুন- দশমিনায় শিক্ষা অফিসারের নির্দেশে কর্মস্থলে না থেকেও আগাম স্বাক্ষর দিলেন এক শিক্ষিকা!

বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন, ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

এছাড়াও অসংখ্য মসজিদ মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী শাহ সারোয়ার কবীর। উপজেলা পরিষদে নিয়মিত অফিসের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের দলীয় সকল কর্মকাণ্ডে সময় দিয়ে থাকেন তিনি।

আরও পড়ুন- বিএনপি ছাড়ছেন মেজর হাফিজ!
 
দৈনিক আজকালের সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে উপজেলাবাসীকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর। সাক্ষাৎকার নিয়েছেন গাইবান্ধা প্রতিনিধি মুকুল মাসুদ।

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর বলেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি।



তিনি আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে বর্তমানের উন্নয়নের ধারাবাহিকতার সঙ্গে তাল মিলিয়ে গাইবান্ধা সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে আমি গাইবান্ধা সদর উপজেলার গণমানুষের সেবক হয়ে কাজ করতে চাই।

আমি ইতিমধ্যে জনসেবামূলক সরকারের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব সহকারে প্রকৃত যোগ্য ব্যক্তিদের বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা, শিশুভাতা, ভিজিডি, ভিজিএফ, শিক্ষাবৃত্তি, চিকিৎসা বৃত্তি প্রদান এবং মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে আসছি।

আরও পড়ুন- হাতিয়ায় ইয়াবাসহ আটক ২

এছাড়াও দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহে সহায়তা, করোনাকালীন সময় সাধারণ মানুষের পাশে থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সশরীরে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, ডিটল, ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্যসহ অন্যান্য সহায়তা পৌঁছে দিয়েছি।

করোনা মোকাবিলায় সরকারি কর্মসূচির সাথে সম্পৃক্ত থেকে টিকাদান কর্মসূচি সফল করাসহ টিকা গ্রহণে উদ্‌ভুদ্ধ করতে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়ানোসহ বিভিন্নভাবে কাজ করে এসেছি। সব ধরনের নাগরিক সুবিধাসহ সেবা প্রদান করে যাচ্ছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আমি উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহিমূলক আলোচনা এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়া উপজেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছি। উপজেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সেবন, মাদক বিক্রি দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করতে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন- বরগুনায় ট্রাকে আগুন, ছাত্রদল নেতা গ্রেফতার

তাছাড়া, তরুণ সমাজকে আরো উদ্যমী করা এবং বেকার সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। তিনি আরো জানান, দীর্ঘ সময় ধরে আমি দলের ও তৃণমূল নেতাকর্মী, সমর্থকদের জন্য যেহেতু কাজ করে আসছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব বলে আশা রাখি।


ইসময়/এসআই/এমআরএম