সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নাটোরে আওয়ামী লীগের আনন্দ মিছিল


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-16 19:36:00
নাটোরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই নাটোর জেলা আওয়ামী লীগ আওয়ামী লীগের আনন্দ মিছিল বের করা হয়।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম রমজান প্রমূখ।

অপরদিকে নাটোর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে দেখা যায়।

এছাড়াও নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন মিছিলটি সিংড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে নাটোরের বনপাড়ায় নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেন।

অপরদিকে নাটোরের গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা সহ আনন্দ মিছিল নিয়ে পৌর সদর চাঁচকৈড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন- সংলাপের সুযোগ আর নেই - ওবায়দুল কাদের

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমা ৩০ শে নভেম্বর, বাছাই ১ - ৪ ডিসেম্বর, প্রত্যাহার ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ, ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি ২০২৪।

ইসময়/রআ/এমআরএম