নাটোরের বড়াইগ্রামে আহমেদপুর ডিগ্রী (অনার্স) কলেজের উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সংবর্ধনা ও তারসাথে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন- ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড
রবিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার আহমেদপুর ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ ইসাহাক আলীর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান (আতা), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, জোয়াড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও জোয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাঁদ মাহমুদ, জোয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সজীব আহমেদ সতেজ সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন- রূপগঞ্জে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার
এসময় সাংসদ আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, অগ্নিসন্ত্রাসীরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা সেটা হতে দেবোনা।
ইসময়/এসআই/এমআরএম