eshomoy.com || 2021-11-09 10:04:45
সরকারি নির্দেশ উপেক্ষা করে গণহারে সব বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে গতকাল সোমবার ০৮-১১ -২০২১ তারিখ। এতে ক্ষুব্ধ হন পরিবহন যাত্রীরা।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট শুরু করে। তাদের ধর্মঘটের মুখে ডিজেলচালিত বাস-লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। কিন্তু বাসচালক-কন্ডাক্টরদের দাবি-সব বাস ডিজেলে চলে। এ নিয়ে বাসচালক-হেলপার ও যাত্রীদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়েছে প্রচুর ।
ডিজেলের দাম বৃদ্ধি প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সারাদেশে ধর্মঘট শুরু করে পরিবহন মালিক-শ্রমিকরা। এ ধর্মঘটের কারণে জিম্মি হয়ে পড়ে সাধারণ মানুষ। রবিবার (৮ নভেম্বর) বিআরটিএর সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে তুলে নেওয়া হয় ধর্মঘট।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী,দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়। আর মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িতে ২ টাকা ১৫ পয়সা করা হয়। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা করার সিদ্ধান্ত হয়। এই হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বেড়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপনও জারি করা হয়।
কিন্তু বৈঠকে জানানো হয় যে , সিএনজিচালিত বাস কিংবা মিনিবাসের ভাড়া বাড়েনি। তাই এসব পরিবহনে নতুন ভাড়া আদায় করা যাবে না।
সমগ্র বাংলাদেশের মানুষ আজ জিম্মি হয়ে পড়ছে প্রতিটি ক্ষেত্রে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে শুরু করে চলাচলের যানবাহন পর্যন্ত কিন্তু আয়ের উৎসব বাড়ছে না কোন ক্ষেত্রেই।
রাজধানীর মিরপুর, ফার্মগেট, বিমানবন্দর, গাবতলী, যাত্রাবাড়ী সায়েদাবাদ, গুলিস্তান, মতিঝিল, ধানমন্ডি, বাড্ডা, , মহাখালী এবং টঙ্গীর বিভিন্ন রুটে চলাচল করা গ্যাসচালিত বাসগুলো নতুন নির্ধারিত ভাড়া আদায় করেছে । তারা গ্যাসে বাস চালালেও ডিজেলের কথা বলে বাড়তি ভাড়া আদায় করেছে ।
আগে যেখানে ভাড়া ছিল ১০ টাকা। আজকে তাদের ভাড়া দিতে হলো ১৫ টাকা। আমার কাছ থেকে ৫০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হয়েছে। ঢাকার বেশির ভাগ গণপরিবহন গ্যাসে চলে। অথচ কোনো পরিবহনই না কি এখন গ্যাসে চলে না। সব পরিবহন চলে ডিজেলে । এ যেন ভাড়া বাড়ানোর মহা উৎসবে মেতেছে বাংলাদেশের গণপরিবহনগুলো।
কবীর নয়ন: ই-সময় (স্টাফ রিপোর্টার)