সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

গুরুদাসপুরে টেন রোজ হেলথ কেয়ার হাসপাতালের উদ্বোধন


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-02 20:40:00
গুরুদাসপুরে টেন রোজ হেলথ কেয়ার হাসপাতালের উদ্বোধন

চলন বিলের ঐতিহ্যবাহী বন্দর নগরী নাটোরের গুরুদাসপুর পৌর সদর চাঁচকৈড়ে 'টেন রোজ হেলথ কেয়ার' হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের অত্যাধুনিক একটি বেসরকারী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন- বোয়ালখালীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

'টেন রোজ হেলথ কেয়ার' হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির পরিচালক খালেদ হোসেন হীরকের সভাপতিত্বে ও ইমদাদ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আলহাজ আব্দুল বারী, আব্দুস সালাম মোল্লা, আবু তাহের সোনার, কাউন্সিলর রাশিদুল ইসলাম,শফিকুল ইসলাম মল্লিক ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা।

আরও পড়ুন- শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলন

প্রতিষ্ঠানটির পরিচালক খালেদ হোসেন হীরক বলেন, সর্বাধুনীক যন্ত্রপাতি, দক্ষ টেকনিশিয়ান, প্রশিক্ষিত সেবিকা ও একদল সুদক্ষ ডাক্তারের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানে কম খরচে উন্নত চিকিৎসাসেবা প্রদানই আমাদের লক্ষ্য। এসময় ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ব্যাবসায়ী মোহাম্মদ গোলাম মোস্তফা, নয়ন বণিক, মিলন, বেলাল হোসেন, সোহেল,সজরুল ফকির পলান ঘোষসহ কর্মরত ডাক্তার, সেবিকা, টেকনিসিয়ান উপস্থিত ছিলেন

 

ইসময়/রআ/এমআরএম