সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

ওসি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার


ইমাম হাছাইন পিন্টু , নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-11 21:44:30
ওসি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপে নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে প্রতারনার অভিযোগে সোহেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন -নদীতে তরুণীর মরদেহ, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব

রবিবার রাতে লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা একই গ্রামের মো. চান্দের আলীর ছেলে।সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, আসামি হোয়াটসঅ্যাপে লালপুর থানার ওসি নাছিম আহমেদ এর ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে বিভিন্ন প্রকার ভয়ভিতি প্রদান করে উপজেলার অমৃতপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের থেকে আর্থিক সুবিধা ভোগ করার চেষ্টা করে।

এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর লালপুর থানায় লিখিতভাবে অভিযোগ করলে পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির পরিচয় সনাক্ত করে রোববার রাত সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রমের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -অবরোধের আগের দিনে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহেল রানা রোববার দুপুরে তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ছদ্মবেশে প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।

লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, আমার ছবি ব্যবহার করে সে বিভিন্ন স্থানে ব্যবহার করে হোয়াটস্ অ্যাপে মাধ্যমে প্রতারনার চেষ্টা করে। ভিষয়টি জাহাঙ্গীর তাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

আরও পড়ুন -পাঁচ বছরে ডা. মুরাদের আয় বেড়েছে ৮ গুণ!

এরপর তথ্য প্রযক্তির মাধ্যমে সোহেল রানার পরিচয়ন সনাক্ত করে তাকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

 

ইসময়/ইস/এমআরএম