সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

বুধবার হতে যাচ্ছে নবনির্বাচিত এমপিদের শপথ;


নিজেস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-01-09 12:55:00
বুধবার হতে যাচ্ছে নবনির্বাচিত এমপিদের শপথ;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্য এমপিদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়।

আরও পড়ুন; নাটোরের চারটি আসনে ৩২ প্রার্থীর ২৪ জনের জামানত বাতিল

মঙ্গলবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। এবং এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের একটি তথ্য সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হতে পারে।তাই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে  জাতীয় সংসদ সচিবালয়।

(১০ জানুয়ারি)পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিতে যাচ্ছেন নতুন সংসদ সদস্যরা জানা গেছে এতে তারা খুব উচ্ছাসিত। এরপর নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।
 
এবং নবনির্বাচিতদের তালিকা বা ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ করতে পারে মঙ্গলবারের মধ্যে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসির) একটি সূত্র। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হয় নতুন সংসদ সদস্যদের।

আরও পড়ুনঃ  আসান্ন জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পরদিনই মিরপুরের মাঠে অনুশীলনে সাকিব

সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এত দুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে,

প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

গত রোববার (৭ জানুয়ারি) সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।

আরও পড়ুনঃ দেশের মানুষ এর কাছে বার বার ঋন হয়ে থাকছেন শেখ হাসিনা
 
এ ছাড়া প্রধান নির্বাচন কমিশন (ইসি) সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করেছে। পাশাপাশি নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পরবর্তীতে ওই আসনে নির্বাচন হবে বলে জানিয়েছে ইসি।