সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

চট্টগ্রামে টানেল সংলগ্ন ট্রাকচাপায় যুবক নিহত


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

eshomoy.com || 2024-02-01 12:49:45
চট্টগ্রামে টানেল সংলগ্ন  ট্রাকচাপায় যুবক নিহত

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকচাপায় মো. আনোয়ার পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম নামে আরও দুই  জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৬ টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। নিহত আনোয়ার পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। পারিবারিক সূত্র জানিয়েছে, কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। সকালে ডিউটিতে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুনঃবরগুনায় প্রতিপক্ষের মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন 


প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম বলেন , সকালে তিন জন যুবক সাইকেল চালিয়ে চায়না রাস্তার দিকে যাচ্ছিল। আনোয়ারা প্রান্ত থেকে আসা বেপরোয়া একটি ট্রাক হঠাৎ করে তিন  জন সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক জন নিহত ও অন্য দুই  জন আহত হন। আহতদের দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


আনোয়ারা থানার অফিসার ইনচার্জ  (ওসি) সোহেল আহমেদ বলেন, ‌'দুর্ঘটনার খবরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নিহত যুবকের লাশ এরই মধ্যে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।