সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সচিবদের সঙ্গে ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-02-01 13:19:00
সচিবদের সঙ্গে ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে।সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং এজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

আরও পড়ুনঃবইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার 

এবারের সচিব সভায় বরাবরের মতোই প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে।এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।