৩নং শিকলবাহা ইউনিয়ন, চট্টগ্রামে আইডিএফ-এসইপি এর তত্ত্বাবধানে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর "পরিবেশ-বান্ধব দুগ্ধ খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়ন" শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন,
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার, এনডিসি ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের। এছাড়াও আইডিএফ এর পক্ষ হতে উপস্থিত ছিলেন আইডিএফ প্রতিষ্ঠাতা সদস্য ও গভর্নিং বডির মেম্বার প্রফেসর শহিদুল আমিন চৌধুরি, উপ নির্বাহী পরিচালক জনাব মোঃ নিজাম উদ্দিন,
আইডিএফ ক্ষুদ্র ঋণ পরিচালক জনাব মোঃ সেলিম উদ্দীন, আইডিএফ এর যোনাল ম্যানেজার জনাব মোঃ শাহ আলম ও আইডিএফ-এসইপি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনে তিনি এসইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত কমিউনিটি ড্রেনেজ সিস্টেম এবং তৎসংলগ্ন কিছু দুগ্ধ খামার পরিদর্শন করেন এবং এলাকার গন্যমান্য ও দুগ্ধ খামারিদের সাথে মত বিনিময় করেন। পরিশেষে তিনি আইডিএফ-এসইপি প্রকল্পের বিভিন্ন ধরনের কার্যক্রম ও পরিবেশ সম্মত খামার ব্যাবস্থাপনা নিয়ে খামারিদের সাথে বিশদ আলোচনা করেন।