সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : জাতীয়

ঈশ্বরগঞ্জ উপজেলায় গার্মেন্টস কর্মী ধর্ষণের আসামী র‍্যাব-১৪ এর হাতে গ্রেফতার।


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল -ইসময় (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2021-12-04
ঈশ্বরগঞ্জ উপজেলায় গার্মেন্টস কর্মী ধর্ষণের আসামী র‍্যাব-১৪ এর হাতে গ্রেফতার।

 

 

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গার্মেন্টস কর্মী ধর্ষণের আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ৩ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে প্রেস বিফিংএ  জানালেন কোম্পানী কমান্ডার সি পি এসি মেজর আখের মুহম্মদ জয় । মেজর আখের মুহম্মদ জয়  জানান, গত ১৪/১১/২০২১খ্রি. তারিখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন গার্মেন্টস কর্মী ধর্ষিত হয়।

 


এ খবরের পরপরই র‍্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। জানা যায় যে, ভিকটিম তার মা-বাবার সাথে গাজীপুরে একটি টেক্সটাইলে চাকুরী করত। চাকুরী অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বিলখেরুয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ আবু তালেব পিনু মিয়া (৩৫) এর সাথে ভিকটিম ২/৩ মাস পূর্বে মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে প্রায় সময়ই ভিকটিমের মোবাইলে ফোন করে কথা বলতো এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসত। এক পর্যায়ে ভিকটিমকে বিবাহ করার জন্য গাজীপুর জেলার জয়নাবাজার হতে ভিকটিমের গ্রামের বাড়িতে নিয়ে যায়।

 

 

 

 

পরবর্তীতে গত ১৪/১১/২০২১খ্রি. তারিখ রাতে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষন করে। এখানে উল্লেখ্য যে, আসামী বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যান্য নারীদেরকে প্রলুব্ধ করে আসছিল। একপর্যায়ে আসামী ভিকটিমের সরলতা সুযোগ গ্রহণ করে তাকে ধর্ষন করে।

পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দলটি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০৩/১২/২০২১খ্রি. তারিখ রাত ১ টায় গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ধর্ষনের কথা স্বীকার করে। এ ব্যাপারে ভিকটিম ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং-১৮,ধৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।