সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণ করা আমাদের কাজ নয় : সিইসি


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-05-07
নির্বাচন পর্যবেক্ষণ করা আমাদের কাজ নয় : সিইসি

নির্বাচন আয়োজন করা কমিশনের কাজ। কে কোন দল থেকে দাঁড়ালো সেটি তাদের বিষয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৭ মে) সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, শাসনব্যবস্থা চালু রাখতে গেলে নির্বাচন চালাতে হবে। কে কীভাবে নির্বাচন দেখবে তা আমাদের বিষয় না।

বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিটি পদে ৪ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই প্রতিদ্বন্দ্বিতা নেই, সে কথা বলা যাবে না। কমিশনের দায়িত্ব প্রার্থী আছে কিনা, সুষ্ঠুভাবে প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে কিনা সেটি দেখা। দলীয় বিষয়গুলো দেখা আমাদের দায়িত্ব না।

তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করা হয়েছে। আগে কখনও একই জেলায় ধাপ ভিত্তিক নির্বাচন হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।