সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : জাতীয়

আগামীকাল দেখা মিলতে পারে সূর্যের


স্টাফ রিপোর্টরঃ ইসময় (কবীর নয়ন)

eshomoy.com || 2021-12-06
আগামীকাল  দেখা মিলতে পারে সূর্যের

‘জাওয়াদ’ ঘূর্ণিঝড় -এর প্রভাবে প্রেয়া দেশের সবখানে বৃষ্টি হচ্ছে । গতকাল(৫ ডিসেম্বর) দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে যা রাতভর চলতে থাকে। সকালেও বৃষ্টি থামার কোন লক্ষণ ছিলনা। ফলে আজ সোমবারঁ (৬ ডিসেম্বর ) সকালে রাজধানীর কোথাও কোথাও বর্ষাদিনের জলজট সৃষ্টি হয়। এর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লোকজন ছুটছেন কর্মস্থলে, পথে পথে নাকাল হন তাঁরা।

বেলা ১২টার দিকে  বৃষ্টি একটু বেড়ে যায়।  আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে হবে বৃষ্টি। তবে রাজধানীতে আগামীকাল মঙ্গলবার দেখা মিলতে পারে সূর্যের  ।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এ বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে। জাওয়াদ দুর্বল হয়ে ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে তা নিম্নচাপে পরিণত হয়ে গতকাল রোববার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় ছিল। এটি এখন ধীরে ধীরে আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে এগোচ্ছে।