সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

সড়ক দূর্ঘটনায় পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত


শারমিন শোভা - ইসময় (মানিকগঞ্জ প্রতিনিধি)

eshomoy.com || 2021-12-09
সড়ক দূর্ঘটনায় পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত

 

মানিকগঞ্জের শিবালয়ে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো.লিটন মিয়া (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া শিবালয় উপজেলার উথুলি ইউনিয়নের নিহন্দ এলাকার শুকর আলীর ছেলে। তিনি ঢাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের কাজ করতেন।

 

 

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো.রিয়াদ মাহমুদ জানান, দুপুরে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে পাটুরিয়াগামী একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই লিটন নিহত হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

 

 

 

নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দূর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায় এবং ধুমরেমুচরে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি মামলার দায়ের করা হবে।