সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

পুরান ঢাকায় ৫ তলা ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-12-14
পুরান ঢাকায় ৫ তলা ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ




গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায়।

 

 


ভবনটির নিচ তলা পুরোটাসহ ধসে গেছে উপরের কিছু অংশে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এসময় ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে। মো. রায়হান (ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা) নিশ্চিত করেছেন ঘটনার সত্যতা।

 

 

 


মো. রায়হান (ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা) বলেন, ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পরে রাত ১টা ৪৩ মিনিটে। ৩ জন আহত হয়েছেন এ ঘটনায়।

 


 
ফায়ার সার্ভিসের কর্তব্যরতরা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ভবনটি পুরোপুরি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারা বলেন, কোন নিয়ম মানা হয়নি নির্মাণের ক্ষেত্রে ভবনটি। একটি দূর্বল কাঠামোর উপর গড়ে তোলা হয়েছে পুরো ভবনটি। এখন পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে বিস্ফোরণের ফলে। পার্শবর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের তীব্রতায়। 

 


 
বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে জানান,ভবনের বাসিন্দা। প্রথমে তারা ছোটাছুটি করতে থাকেন ভূমিকম্প মনে করে। পরে ছাঁদ থেকে অন্য বাড়ির ছাদে লাফিয়ে নিচে নামেন বাসিন্দারা। 

 


 
জায়গার স্বল্পতার কারণে এমন ঝুঁকিপূর্ণ ভাবে ভবন নির্মাণ করতে হয়েছে দাবি করেছেন স্থানীয়র। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণের জন্যে।