সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সাগর ও রুনি হত্যার বিচার হবে: তথ্য উপদেষ্টা


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-18
সাগর ও রুনি হত্যার বিচার হবে: তথ্য উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম 'জুলাই গণহত্যার' প্রকৃত ঘটনা তুলে ধরতে এবং তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন, তারা যেন গত আন্দোলনে আহতদের পাশে দাঁড়ান। তিনি গণমাধ্যমকে দল-নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে, যা মুক্ত গণমাধ্যম নিশ্চিত করবে। এ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, গণমাধ্যমকর্মী আইনসহ অন্যান্য আইনে কোনো সমস্যা থাকলে সেগুলো সংস্কার করা হবে, পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, এ ক্ষেত্রে মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা করবে।

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও তিনি কথা বলেন। বিদ্যমান বেতন কাঠামো পর্যালোচনা করে নতুন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানান। এছাড়া, মন্ত্রণালয়ের অধীনস্থ সব সংস্থার সেন্সর বোর্ড ও জুরি বোর্ড পুনর্গঠন করা হবে।

সেন্সর বোর্ডে আটকে থাকা ছবিগুলো দ্রুত ছাড় দেওয়া হবে বলেও জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা প্রাথমিকভাবে করা হচ্ছে এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি বাস্তবায়ন করা হবে।

তিনি নিবর্তনমূলক আইনগুলো পুনর্বিবেচনার কথা বলেন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করছে। সাংবাদিকদের মধ্যে দলাদলি না করে মানুষের কল্যাণে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকসহ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।