সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সচিবালয় অবরোধ একটি স্বৈরাচারী চক্রান্ত : হাসনাত আবদুল্লাহ


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-21
সচিবালয় অবরোধ একটি স্বৈরাচারী চক্রান্ত : হাসনাত আবদুল্লাহ
ছবিঃ সংগৃহীত

এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করাকে স্বৈরাচারী ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "দেশ পুনর্গঠনের জন্য যথাযথ সময় না দিয়ে সচিবালয় ঘেরাও এবং রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে ১৬ বছরের ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপানো একটি স্বৈরাচারী ষড়যন্ত্র।"

মঙ্গলবার বিকেলে কয়েকশ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে এবং দাবি জানায়, স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসি পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসলেও, এক পর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে সচিবালয়ের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে অবস্থান নেন।

এই পরিস্থিতিতে, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয় এবং জানায় যে ফলাফল কীভাবে দেওয়া হবে, তা পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।