সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

১২ বছরের অন্যায়-অবিচারের প্রতিশোধ নিল শিক্ষার্থীরা!


মো. সাকিব হোসাইন।

eshomoy.com || 2024-08-25
১২ বছরের অন্যায়-অবিচারের প্রতিশোধ নিল শিক্ষার্থীরা!



রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুরা পারভীনের দীর্ঘ ১২ বছরের নানা অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফুসে ওঠে খোদ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পক্ষে সমর্থন ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষকসহ অভিভাবকদেরও। এই শিক্ষিকা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একচেটিয়া ভাবে সব অপকর্ম করে গিয়েছিল গত ১২ বছর ধরে। কেউ তার অনিয়ম নিয়ে মুখ খুললেই তাকে রাজনৈতিক গুন্ডাদের দিয়ে দমন করতো এই স্বৈরাচারিণী।

শিক্ষার্থীরা তুমুল আন্দোলনের মুখে তাদের লিখিতপত্রে অধ্যক্ষ স্বাক্ষর করে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন শিক্ষিকা নামের এই আওয়ামী দালাল। পদত্যাগের পর ক্যাম্পাসে ছড়িয়ে পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উল্লাস। তাকে জুতার মালা পরিয়ে বিদায় দেয় শিক্ষার্থীরা।

আ.লীগ এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় দুর্বৃত্তদের নিয়োগ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে একটা শ্রদ্ধার জায়গা ছিল সেটা নষ্ট করেছে গত ১৬ বছর ধরে।