সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

এবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-09-03
এবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন। তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার লক্ষ্যে এই সফরে আসছেন।

সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কৌশল নির্ধারণে আলোচনা করতে চায়। এজন্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসার বিষয়ে আলোচনা চলছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগেই এই মার্কিন দলটি ঢাকায় পৌঁছাবে।

প্রতিনিধিদলে থাকবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড, এবং ডোনাল্ড লু।

উল্লেখ্য, এর আগে গত মে মাসে ডোনাল্ড লু ঢাকায় একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে সফর করেছিলেন।