সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ভুল চিকিৎসায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর দাবি পরিবারের


শারমিন শোভা -ইসময় (মানিকগঞ্জ প্রতিনিধি)

eshomoy.com || 2022-01-18
ভুল চিকিৎসায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর দাবি পরিবারের

 

মানিকগঞ্জে ভুল চিকিৎসায় মো.সাগর খাঁন (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যর অভিযোগ উঠেছে।

 

 

রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার সাভাবের সুপার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

 

 

নিহত সাগর মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জয়নগর মাঝিপাড়ার প্রবাসী হারুন খানের ছেলে। সে শহরের খানবাহাদুর রহমান খান আওলাদ হোসেন কলেজের বিএম শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

 

 

পরিবার ও সাহপাতাল সূত্রে জানা যায়,অ্যাপিন্ডিসাইডের ব্যাথায় অসুস্থ্য হয়ে পরলে গত ১৫ জানুয়ারি স্থানীয় ডঃ যোসেফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে অপারেশনের জন্য চিকিৎসক মমিন তাকে এনেস্থিসিয়া করেন এবং ওই রাতে সেখানে কর্নেল মালেক মেডিকেল কলেজের র্সাজারি চিকিৎসক মো.আরিফুর রহমান তাকে অপারেশন করেন।

 

 

অপরেশনের পর থেকে সাগর খাঁনের অক্সিজেন কমতে শুরু করে এবং রাতেই তাকে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়।

 

 

নিহতের বাবা হারুন খাঁনের দাবি, ডাক্তারদের ভুল চিকিৎসার জন্য আমার ছেলে কারনে তার ছেলের মৃত্যু হয়েছে। চিকিৎসা সঠিক হলে তার ছেলের মৃত্যু হতো না। তার ছেলের মৃত্যুর বিচারের দাবিও করেন তিনি।

 

 

এবিষয়ে চিকিৎসক আরিফুর রহমান জানান, অপারেশনে কোন সমস্যা হয় নাই। অপারেশনের পর তার শরীরে অক্সিজেন কমতে থাকায় রাতেই চিকিৎসক মুমিন তাকে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

 

এবিষয়ে বানিয়াজুরি পুলিশ ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেস্টা চলছে।যদি কেউ থানায় বা পুলিশ ফাড়িঁতে অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যভস্থা করা হবে। লাশ জানাযার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।