সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে ৪ খাবারে চাই বাড়তি সতর্কতা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-30
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে ৪ খাবারে চাই বাড়তি সতর্কতা
ছবি: সংগৃহীত

ডায়াবেটিস ধরা পড়লে প্রথমেই যা করা দরকার তা হলো সাদা চিনিযুক্ত সব খাবার বর্জন করা। চিনি বা শর্করা অন্যান্য খাবারেও আছে, তাই সরাসরি চিনি বাদ দিলে ক্ষতি নেই। শর্করা খাবার হলো ভাত, রুটি, নুডলস ইত্যাদি। এসব সীমিত পরিমাণে খেতে হবে এবং সাদা চাল ও আটা বা ময়দার পরিবর্তে লাল চাল ও আটা খাওয়া ভালো। এতে গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই কম।

ডায়াবেটিস রোগীদের দুপুরের খাবার বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। কিছু খাবার এড়িয়ে চলা ভালো।

  1. সাদা চালের ভাত: এতে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়।
  2. ভাজা খাবার: তেলে ভাজা খাবার বেশি ক্যালোরি ও ফ্যাটসমৃদ্ধ হয়, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।
  3. মিষ্টি পানীয়: এই জাতীয় খাবার যেমন: সোডা, প্যাকেট জুস এগুলো রক্তে শর্করা বাড়ায় এবং ওজন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে।
  4. মিষ্টি বা চিনিযুক্ত খাবার: এগুলো সরাসরি রক্তে শর্করা বৃদ্ধি করতে পারে। এছাড়া বেশি কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার যেমন, নুডলস, পাস্তা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

চিকিৎসকরা সুপারিশ করেন এই খাবারগুলো খেতে-

  1. পূর্ণ শস্যের তৈরি খাবার (যেমন, ব্রাউন রাইস, আটা রুটি)
  2. প্রচুর শাকসবজি
  3. প্রোটিনসমৃদ্ধ খাবার (যেমন, মাছ, মুরগি, ডাল)

ডায়াবেটিস রোগীরা সুষম খাদ্যগ্রহণ ও শর্করা নিয়ন্ত্রণের জন্য পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত।