সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ঘরে থাকা মাত্র ৩ উপাদানেই দূর হবে, চোখের নিচে কালো দাগ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-16
ঘরে থাকা মাত্র ৩ উপাদানেই দূর হবে, চোখের নিচে কালো দাগ
চোখের নিচের কালো দাগ সৌন্দর্যকে ম্লান করে দেয়।

চোখের নিচের কালো দাগ সৌন্দর্যকে ম্লান করে দেয়। আর এই দাগ হয় পর্যাপ্ত ঘুম না হলে। বেশি রাত জাগা, জিনগত কারণ কিংবা মানসিক চাপে থাকলেও চোখের নিচে কালো দাগ পড়ে। কিন্তু আপনি কি জানেন, ঘরে থাকা মাত্র ৩ উপাদানেই এ সমস্যা নিমিষেই দূর করতে পারেন?

ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ৩ উপাদান ত্বকে ব্যবহার করলেই চোখের নিচে কালো দাগ দূর হতে শুরু করবে।

 

আসুন এক নজরে জেনে নিই সহজে চোখের নিচের কালো দাগ দূর করার তিন উপায়গুলো-

 

১। শসার রস: সজীব শসা স্লাইস করে কেটে আধ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। দশ মিনিট চোখের উপর রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত দুবার, একটানা সাত দিন। আবার শসা আর লেবুর রস সমান পরিমাণ মিশিয়ে মাখতে পারেন ত্বকে। দিনে একবার করে সাত দিন মাখুন। স্বাভাবিক রং ফিরে আসবে।

 

২। আলুর রস: আলু ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের উপর মেখে ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুর পেস্ট করতে ঝামেলা মনে হলে শসার মতো স্লাইস করেও ব্যবহার করতে পারেন। সপ্তাহব্যাপী দিনে ১-২ বার ব্যবহার করলেই চলবে।

 

৩। টমেটো ও লেবুর রস: এক চামচ টমেটোর রস এবং আধা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। দিনে একবার বা দুইবার করে টানা সাত দিন ব্যবহার করুন।

ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করুন। এরপর প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকে ব্যবহার করুন গোলাপ জল। ৭-১০ দিন পরই দেখবেন চোখের স্বাভাবিক রং ফেরত আসবে।