সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

 করোনায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত দ্বিগুণ


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-03-31



 করোনায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত দ্বিগুণ

 

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সবশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত চারদিন দেশে করোনায় কেউ মারা যাননি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৯ জনের।


২৮ মার্চ (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮১ জনের দেহে। এর আগে রোববার করোনা শনাক্ত হয় ৪৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।


সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। এর আগে রোববার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ।


নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ২৬৬ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৪৭ হাজার ৮৮০ জন।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৮৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ৪৬৭ জনের।


আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৫১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৬ জনের।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৪১৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ৯২৬ জনের।


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৬৭২ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬ লাখ ৯১ হাজার ১২৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৪৫৪ জন।

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।