সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

শীতে ঘরোয়া কিছু টিপস মেনে সাইনাসের ব্যথাকে জয় করার উপায় -


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-12
শীতে ঘরোয়া কিছু টিপস মেনে সাইনাসের ব্যথাকে জয় করার উপায় -
সাইনাসের সমস্যা ভালো করার উপায়গুলো দেখে নিন।

শীতকালে ঠান্ডা, ধুলা ও শুষ্ক বাতাসের কারণে সাইনাসের সমস্যা অনেক বেড়ে যায়। সাইনাসের রোগীরা প্রায়ই যে সমস্যায় ভোগেন তা হলো মাথা ব্যথা। কিন্তু ঘরোয়া কিছু টিপস মেনে চললেই সাইনাসের ব্যথাকে জয় করা সম্ভব। এ সমস্যা মূলত ভাইরাসজনিত সংক্রমণের কারণেই হয়ে থাকে। এছাড়া অ্যালার্জি এবং নাকের কাঠামোগত কারণে নাক বন্ধ হয়ে এ সমস্যা থাকে।

দেখে নিন সাইনাসের সমস্যা ভালো করার উপায়গুলো-


১. গরম পানির ভাপ নিন: দিনে ২–৩ বার গরম পানির ভাপ নিলে সাইনাসের জমে থাকা সর্দি নরম হয়। চাইলে পানিতে ইউক্যালিপটাস বা পুদিনা তেল ২–৩ ফোঁটা দিতে পারেন।


২. নাক পরিষ্কার রাখুন (নাসাল ওয়াশ): স্যালাইন ওয়াটার দিয়ে নাক ধোয়া অনেক কার্যকর। এটি নাকের ভেতরের শুষ্কতা ও ব্লকেজ কমায়।


৩. গরম পানীয় খান: গরম স্যুপ, হারবাল চা, মধু-মিশ্রিত গরম পানি নাকের আটকে থাকা জমাটভাব দূর করতে সাহায্য করে।

 

৪. ঘর আর্দ্র রাখুন: হিউমিডিফায়ার ব্যবহার করুন। খুব শুষ্ক ঘরে নাক আরও বন্ধ হয়।


৫. ঠান্ডা ও ধুলো এড়িয়ে চলুন: বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। হঠাৎ ঠান্ডা হাওয়ার স্পর্শ এড়িয়ে চলুন।


৬. গরম সেঁক নিন: নাক ও কপালের ওপর গরম সেঁক দিলে চাপ কমে ও আরাম পাওয়া যায়।

 

৭. পর্যাপ্ত পানি পান: শীতে পানি কম পান হয়, অথচ সাইনাস কমাতে শরীর আর্দ্র রাখা জরুরি।