সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

শীত থেকে বাঁচতে গরম পানিতে গোসল করলে কী হয়?


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-08 16:49:45
শীত থেকে বাঁচতে গরম পানিতে গোসল করলে কী হয়?

দেশে শুরু হয়ে গেছে শীতের দাপট। শীতের এ ঠান্ডা আবহাওয়ায় সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ে মানুষ গোসল করার সময়। শীত থেকে বাঁচতে তাই অনেকেই গরম পানিতে গোসল করেন।

আরও পড়ুন - ৫০০ সরকারি স্বাস্থ্য ইউনিটে ২৪ ঘণ্টা সার্ভিস শুরু

বিশেষজ্ঞরা বলছেন, এ অভ্যাস স্বল্প সময়ের জন্য আরাম দিলেও দীর্ঘ মেয়াদে এ অভ্যাস ভয়ংকর বিপদ ডেকে আনে। এ অভ্যাসে ত্বকের ফলিকলগুলো নষ্ট হতে শুরু করে। পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। চুলের ক্ষতি করে। রক্তচাপ বাড়িয়ে দিয়ে হৃদ্‌রোগ আর স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে তোলে।

তা ছাড়া গরম পানিতে গোসল করার অভ্যাস যাদের রয়েছে তাদের ঠান্ডাজনিত রোগ, টনসিল, সর্দি ও কাশির সমস্যা লেগেই থাকে। তাই গরম পানি কিংবা কুসুম গরম পানিতে গোসল না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন - ধুনটে শীত কালীন সবজি বাঁধাকপি চাষে সফল কৃষক আজিজুল
 
তাহলে শীত থেকে বাঁচতে করণীয় কী? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে পানি স্বাভাবিক তাপমাত্রায় থাকে না। বরং স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা থাকে। তাই এ ক্ষেত্রে এ ঠান্ডা পানির সঙ্গে গরম পানি এমনভাবে মেশাতে হবে যে পানি স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে।

আরও পড়ুন - নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন থেকে জানা যায়, গোসলের সময় কুসুম গরম পানি কিংবা বেশি গরম পানি ব্যবহার উচিত নয়। বরং ব্যবহার করা উচিত স্বাভাবিক তাপমাত্রায় পানি। আর পানিকে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনতে ঠান্ডা পানির সঙ্গে সামান্য গরম পানি মেশানোই যথেষ্ট।  তা না হলে ত্বকের আর্দ্রতা নষ্ট হওয়ার পাশাপাশি স্কিন ডিজিজ ও মানসিক প্রশান্তিও নষ্ট হতে পারে।

 

ইসময়/ইস/এমআরএম