সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

রাজধানীতে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে ‍র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-02-28 21:05:00
রাজধানীতে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে ‍র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)

রাজধানীতে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে ‍র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলামান।

দুপুরে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল গণমাধ্যমকে এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘র‍্যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাচ্ছে। দালাল চক্র হিসেবে যাদের ধরা হচ্ছে, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ জনকে আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, ‘শহীদ সোহওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৭ জন, শিশু হাসপাতাল থেকে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে পঙ্গু হাসপাতাল থেকে। এখনও অভিযান চলমান।