সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

৪০১ ধারা মোতাবেক খালেদা জিয়াকে সরকার বিদেশে পাঠাতে পারে 


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-23
৪০১ ধারা মোতাবেক খালেদা জিয়াকে সরকার বিদেশে পাঠাতে পারে 

 

 

৪০১ ধারা মোতাবেক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সরকার তাকে বিদেশে পাঠাতে পারে । ২৩ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা এ কথা জানান।
 

 

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

 


 
 অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে ছিলেন।

 


 
আইনমন্ত্রী আনিসুল হক এসময় আইনজীবীদের সঙ্গে সাক্ষাতকালে বলেন, আমরা অবশ্যই মানবিক,  আমরা কখনোই চাই না, কেউ মারা যাক।  এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে পরবর্তীতে।

 


 
মানবিকতার কোনো কমতি নেই প্রধামন্ত্রীর শেখ হাসিনার , উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, বিদেশে চিকিৎসার বিষয়ে  খালেদা জিয়ার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার মানবিকতা দেখাতে চায়, তবে আইনের মধ্যে থেকেই করতে হবে অবশ্যই । পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা হবে স্মারকলিপি পর্যালোচনা করে। 

 

 

 
আলোচনায় আইনগত কোনো বাধা নেই খালেদা জিয়াকে বিদেশে নিতে এমন দাবি করে বিএনপির আইনজীবীরা স্মারকলিপি দেন আইনমন্ত্রীকে। তাদের দাবি, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে সরকার  দণ্ডবিধির ৪০১ ধারা মোতাবেক খালেদা জিয়াকে ।
 

 


 আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দলের আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করার কথা জানান দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে  বলেন,শায়রুল কবির।