সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

কোমর ব্যথা নিরাময়ের সহজ উপায়


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-05-14
কোমর ব্যথা নিরাময়ের সহজ উপায়

প্রকৃতপক্ষে বেশির ভাগ কোমর ব্যথারই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ব্যায়াম আর প্রয়োজনীয় ওষুধ এর মাধ্যমে কোমর ব্যথায় আক্রান্ত রোগী সাধারণত তিন মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এর চেয়ে বেশি সময় ধরে যদি কোমর ব্যথায় ভোগেন, তাহলে তা অবশ্যই চিন্তার বিষয়। তা ছাড়া প্রায়ই যদি আপনি কোমর ব্যথায় ভোগেন, তবে তা বিপদ সংকেত।

বিশেষজ্ঞরা বলছেন, কোমরের প্রধান ৫টি হাড়ে সমস্যা কিংবা ক্ষয় শুরু হলে হাড়ের ডিস্ক, মাংসপেশি, স্নায়ুর সামঞ্জস্য নষ্ট হলে, মেরুদণ্ডে টিউমার ও ইনফেকশন হলে কোমর ব্যথায় ভোগেন রোগীরা। একটানা বসে থাকার কারণেও কোমর ব্যথায় আক্রান্ত হন কেউ কেউ।

১. হালকা গরম সেঁক: কোমরের ব্যথাযুক্ত স্থানে হালকা গরম কাপড়ের সেঁক দিতে পারেন। গরম পানিতে কাপড় ভিজিয়েও এ সেক দিতে পারেন। এতে যন্ত্রণা কমবে এবং আরাম পাবেন।
 
২. তেল মালিশ: কালো জিরা, মেথি ও রসুন সরিষা তেলে ভেজে নিন। এই তেল একটি পাত্রে রেখে হালকা গরম থাকাবস্থায় কোমরের ব্যথাযুক্ত জায়গায় মালিশ করুন।

৩ খাবার: কোমর ব্যথা কমাতে আদা খান। আদার পটাশিয়াম নার্ভের সমস্যা দূর করে। এতে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
 
৪. ব্যায়াম: অনেক সময় বসে কাজ করলে বসা থেকে উঠে মাঝেমধ্যে ব্যায়াম করতে পারেন। এ জন্য কোমর ভাঁজ করে কিছু শরীর চর্চা করতে পারেন। তবে কখনোই মাটিতে বসে কাজ করবেন না।
 
৫. বিছানা: নরম ম্যাট্রেস বা ফোমের বিছানায় ঘুমাবেন না। এতে কোমর ব্যথা বাড়ে।

এ ছাড়া হলুদ, লেবু, অ্যালোভেরা খেলেও কোমরের ব্যথা কমে। ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামজাতীয় খাবার যেমন: দুধ, ঘি, পনির, ফল, শাকসবজি, বাদাম ইত্যাদি খেলেও কোমরের ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।