সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ঠান্ডা বেশি লাগছে, তাহলে আপনি ভয়াবহ কোনো রোগে আক্রান্ত !


এম, এস, খান -ইসময়

eshomoy.com || 2021-12-21
ঠান্ডা বেশি লাগছে, তাহলে আপনি ভয়াবহ কোনো রোগে আক্রান্ত !



শুরু করেছে শীতের আমেজ অনুভূত হতে। ঠান্ডা লাগাটাই স্বাভাবিক শীতকালে। কিন্তু ঠান্ডা অতিরিক্ত অনুভূত হলে, অন্য বার্তা দিচ্ছে তা ! কোনো মারাত্মক রোগও হতে পারে।

 

ধীরে ধীরে কমছে তাপমাত্রা। শুষ্কতা ক্রমশই বাড়ছে চারদিকে। অনেকেই আছেন যাদের খুব ঠান্ডা লাগে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যদের তুলনায় শীতকালে যদি কোনো ব্যক্তি বেশি কাবু হয়ে থাকেন, বা তার অনুভব হয় বেশি ঠান্ডা, তাহলে তা চিন্তার বিষয়। যদি অন্যদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব হয়, তাহলে শরীরে  অন্য কোনো রোগ বাসা বেঁধে থাকে।

 

কোন কোন রোগের কারণে শীতকালে অন্যদের থেকে বেশি ঠান্ডা অনুভব করছেন, তাহলে আসুন জেনে নেওয়া যাক...

 

ভিটামিন বি-এর ঘাটতি...
শরীরে যদি ভিটামিন বি-এর ঘাটতি দেখা যায়, তাহলে ঠান্ডা লাগা, ক্লান্তি, শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং ক্ষুদা চলে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। নিয়মিত ডিম, দুধ, পনির ইত্যাদি খাবারের তালিকায় রাখলে ভিটামিন বি-এর ঘাটতি পূরণ হয়।

 

 

ডায়াবেটিস...
বিশেষজ্ঞদের মতে, শীতকালে অন্যদের তুলনায় ডায়াবেটিস রোগীদের বেশি ঠান্ডা লাগে। কারণ এ রোগ শুধু কিডনিতেই প্রভাব ফেলে না, শরীরে রক্ত সঞ্চালনেও প্রভাব ফেলে। তাই ঠান্ডা বেশি লাগলে পরীক্ষা করে জেনে নিন ডায়াবেটিস হয়েছে কিনা।

 

 

স্নায়ুর সমস্যা...
যারা স্নায়ুর সমস্যায় ভোগেন, তাদেরও শীতকালে ঠান্ডা লাগার প্রবণতা বেশি দেখা যায়। এর সঙ্গে ক্লান্তি, মাতা ঘোরা, চোখ জ্বালা করার সমস্যাও থাকে।

 

 

আয়রনের ঘাটতি...
আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া দেখা দেয়। আর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলেই অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। এর ফলে শীতকালে ঠান্ডাও বেশি লাগে।

 

 

মেটাবলিজম কমে যাওয়া...
অস্বাস্থ্যকর লাইফস্টাইল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে মেটাবলিজম কমে যায়। এর ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রাতেও তার প্রভাব পড়ে। যা শরীরকে ঠান্ডা করে দেয়।