ডায়েটের দিকে নজর দেওয়াটা একান্ত প্রয়োজন ওজন কমাতে গেলে। সেই সঙ্গে যদি নিয়ম করে হাঁটাহাঁটি বা জগিং করা যায়, তা হলে তো কথাই নেই। সেক্ষেত্রে ওজন কমে আরও দ্রুত।
খাবারের তালিকায় প্রতিদিন সালাদ রাখুন শরীরের ওজন ঝরাতে হলে। ক্যাপসিকাম, টমেটো, বিট, বাঁধাকপি এবং শসা দিয়ে বানান সালাদ। ক্যালরি কম থাকে এগুলোতে।
আঙুর, আপেল বা কমলালেবুর মতো ফল খান, বিস্কুট বা উচ্চ ক্যালরি সম্পন্ন স্ন্যাকস চিবানোর পরিবর্তে। যা আপনাকে শক্তি জোগাবে। ভরে থাকবে পেটও।
খেতে পারেন আমোন্ড। এটি ঝুঁকি কমায় হৃদরোগ ও ডায়াবেটিসের। সাহায্য করে খিদে নিয়ন্ত্রণে রাখতে।
দইও রাখতে পারেন খাবারের তালিকায়। প্রতি ১০০ গ্রামে ৫৬ ক্যালরি থাকে গরুর দুধ থেকে তৈরি দইয়ে। দই হলো প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনের উৎস। এছাড়া এতে রয়েছে প্রচুর প্রোবায়োটিক, প্রোটিন, জিঙ্ক ও ফসফরাসের মতো উপাদান।
অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এটা ভিটামিন ও ফাইবারের উৎস। পেট ভর্তি থাকে। উপকারী শরীরের পক্ষেও।বেশি করে পানি খান। ক্যালরি থাকে না পানিতে। সাহায্য করে হজমেও । পেট ভর্তি লাগে এর পাশাপাশি।
পাতে রাখতেই হবে ডিম ওজন কমাতে হলে। ডিমে আছে জরুরি অ্যামিনো অ্যাসিড, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া ওজন কমাতে অমলেট বা ডিমের কারি নয়, বরং ওজনে কমাতে খান পোচ, সিদ্ধ ডিম বা হাফ বয়েল।
আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমতেই দেবে না মাছের তেলের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও মাছের মধ্যে থাকা প্রোটিন। বেশ ভালো সামুদ্রিক মাছও।
ওজন কমে মুরগির মাংস খেলেও। জোগান দেয় শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণেরও। কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ও নেই রেড মিটের মতো। ফলে ওজন কমে।
প্রতিদিন ডায়েটে সবুজ শাক-সবজি, মাছ, ডিম, ব্রকলি, সিদ্ধ আলু, ফুলকপি, বাঁধাকপি, মুরগির মাংস, ডাল, বাদাম ও পনির খাবার রাখুন। দ্রুত শরীরের ওজন কমবে প্রোটিন ও ফাইবার উপাদান থাকায় এসব খাবার খেলে।