সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

স্বাধীনতার মাস উপলক্ষ্যে ইন্দুরকানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।


সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2024-03-09
স্বাধীনতার মাস উপলক্ষ্যে ইন্দুরকানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

স্বাধীনতার মাস উপলক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর মেডিকেল সেন্টারের উদ্যোগে এবং কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে কলারণ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিরোজপুর মেডিকেল সেন্টারের ব্যববস্থাপনা পরিচালক মোঃ মাহদী হোসেনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডাঃ শাওন সিকদার অপু, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, মা ও শিশু, চর্ম, যৌন ও এলার্জি রোগে অভিজ্ঞ ডাঃ তানজিন তামান্না (তমা), খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডাঃ বিদ্যাসাগর রায়। সকাল ৮ টাকা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান কার্যক্রম চলে। এসময় এলাকার নানা বয়সী বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ সকাল থেকে ফ্রি চিকিৎসা নিতে মেডিকেল ক্যাম্পে ভিড় করেন। সাধারণ রোগীদের চিকিৎসকরা রোগীদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে পরীক্ষা নিরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেয়া হয়।

চিকিৎসা নিতে আসা রোগী রেবেকা বেগম, নাসরুল্লাহ সহ আরও অনেক রোগী জানান, অভিজ্ঞ ডাক্তাদের কাছ থেকে বাড়ির কাছে বসে ফ্রিতে চিকিৎসা সেবা পেয়ে তারা খুবই আনন্দিত। তারা আরও বলেন, দূরে গিয়ে ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে তাই আমরা ডাক্তার দেখাতে পারি না। যারা এমন ফ্রি চিকিৎসার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান। ভষ্যিতে যেন এ কার্যক্রম আরও হয়।

পিরোজপুর মেডিকেল সেন্টারের ব্যববস্থাপনা পরিচালক মোঃ মাহদী হোসেনে জানান, মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে মহান স্বাধীনতার মাসে আমরা এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি। ভষ্যিতে আমরা ইউনিয়ন থেকে আমরা ওয়ার্ড পর্যন্ত নিয়ে যাব। 

ডাঃ শাওন সিকদার অপু, ডাঃ তানজিন তামান্না (তমা) ও ডাঃ বিদ্যাসাগর রায় জানান, প্রত্যন্ত অঞ্চলে এসে চিকিৎসা সেবা দেয়ার ইচ্ছে অনেক দিনের অবশেষে সে আশা পূরণ হয়েছে। এখানকার মানুষ খুবই সহজ সরল এবং আন্তরিক। সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে সুযোগ পেলে এমন মানবিক সেবা দেয়ার কথা ব্যক্ত করেন।