সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : পিরোজপুর

মাহে রমজান উপলক্ষে ইন্দুরকানীতে মুদি দোকানে বিভিন্ন অপরাধে জরিমানা


সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর প্রতিনিধি)

eshomoy.com || 2024-03-11
মাহে রমজান উপলক্ষে ইন্দুরকানীতে মুদি দোকানে বিভিন্ন অপরাধে জরিমানা

পিরোজপুর ইন্দুরকানীতে ইন্দুরকানী বাজারে অভিযান চালিয়ে মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই মনিটরিং করা হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যে মেয়াদ উত্তীর্ণ ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ইন্দুরকানী বাজারের মিস্ত্রি জেলারেল স্টোর মুদি দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায় যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এ সময় অন্যদের মধ্যে ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শামীম রেজা, সহ সভাপতি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউনিয়নের ইউপি সদস্য মজনু হোসের রনি সহ ইন্দুরকানী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।