সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

মঠবাড়িয়া মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা।


পিরোজপুর প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-07-04
মঠবাড়িয়া মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা।

মঠবাড়িয়া মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা

সাইফুল ইসলাম হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন জেসমিন সুলতানা। সহকারি শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম হায়দার নিশ্চিত করেছেন। এর আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন মোঃ মাইনুল ইসলাম। প্রশাসনিক কারনে গত এপ্রিল মাসে তাকে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি ৫২ নং মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। 


জানা গেছে, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য যথাযথ প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে উক্ত শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৫ জন। তারা হলেন-৮৭ নং মধ্য সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, ৯৪ নং নলী বিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র হালদার, ৭৯ নং পূর্ব ছোট মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিং কৌরি তালুকদার, ৮০ নং বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এবং ৫১ নং উত্তর মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ পাল।


৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে প্রশাসনিক কারনে সদ্য বদলি হওয়া প্রধান শিক্ষক মাইনুল ইসলাম পুনরায় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য অনুকুল পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জানান, প্রশাসনিক কারনে বদলি হওয়ার ৩ বছরের মধ্যে কোন শিক্ষক পুন: বদলির জন্য আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।