সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনাতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হামলা, মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আহত।


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-11-03
বরগুনাতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হামলা, মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আহত।
জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। ছবি-ইসময়

বরগুনা জেলার পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় জেলেরা তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান ও পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান এমন অভিযোগ করেছে। এতে মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার জয়ালভাঙ্গা এলাকায়।  

জানাগেছে, ইলিশ সম্পদ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্য রাত পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ শিকার, আহরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে তালতলী উপজেলার জলায়ভাঙ্গা এলাকায় ইলিয়াস চৌকিদার, কামাল চৌকিদার ও আনোয়ার হাওলাদারসহ ২০-২৫ জন সঙ্গবদ্ধ জেলে পায়রা নদীতে ইলিশ শিকারে জাল ফেলে। খবর পেয়ে তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মেহেদী হাসান ও পুলিশ সদস্যরা অভিযানে নামে। তাদের জাল তুলতে দেখে জেলেরা তীর থেকে তাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে। এতে উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে নৌবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা নদী থেকে চারটি বেহেন্তি জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা। 

তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, নদীতে অভিযান চালাতে গেলে জয়ালভাঙ্গা এলাকায় ২০-২৫ জন জেলের একটি সঙ্গবদ্ধ দল তীর থেকে আমাদের ট্রলারে ইট নিক্ষেপ করে। এতে আমি ও এক পুলিশ সদস্য আহত হয়েছে।

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, তদন্ত শেষে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তালতলী থানার ওসি মোঃ কালাম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা বলেন, পুলিশ ও নৌবাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরো বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।