সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

পৌর আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলা


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-11-13
পৌর আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলা
পৌর আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান - ইসময়

আমতলী  উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা করা হয়েছে। গুলিশাখালী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার এ মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মোঃ রাকিব হোসেন মামলাটি আমলে নিয়ে আসামী মজিবুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন। অভিযোগ রয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে গত ১৫ বছরে শালিস বৈঠকের নামে বিভিন্ন মানুষের গচ্ছিত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি।

জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারী  উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমানের কাছে সাত লক্ষ টাকা গচ্ছিত রাখেন। ওই টাকা চাইতে গেলে তিনি (মজিবুর) টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন। এ নিয়ে বরগুনা জেলা আইনজীবি সমিতিতে বৈঠক হয়। ওই বৈঠকে তিনি অল্প দিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু গত চার বছর পেরিয়ে গেলেও তিনি ওই গচ্ছিত টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত না দেয়ায় মঙ্গলবার নুরুল ইসলাম বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মজিবুর রহমানকে আসামী করে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মোঃ রাকিব হোসেন মামলাটি আমলে নিয়ে আসামী মজিবুর রহমানকে আগামী ২১ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযোগ রয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে গত ১৫ বছরে শালিস বৈঠকের নামে বিভিন্ন মানুষের গচ্ছিত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। 

মামলার বাদী আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের কাছে সাত লক্ষ টাকা গচ্ছিত রেখে আমি ঢাকা যাই। ঢাকা থেকে এসে টাকা ফেরত চাইলে তিনি ফেরত দিতে টালবাহানা করে। এভাবে গত চার বছর কাটিয়ে দেয়। পরে বরগুনা আইনজীবি সমিতিতে বৈঠক হলে তিনি টাকা ফেরত দিবেন বলে প্রতিশ্রæতি দেয়। কিন্তু টাকা ফেরত দেয়নি। নিরুপায় হয়ে আমি আদালতে মামলা দায়ের করেছি।

মামলার আসামী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ  করেননি। 

মামলার বাদী পক্ষের আইনজীবি মোঃ মহসিন মিয়া বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামী মজিবুর রহমানকে আগামী ২১ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।