গতকাল সকাল ১১ টায়(০২ সেপ্টেম্বর) পূর্ব শত্রুতার জেরে সৃষ্ট এক সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের শুরু হয় শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে।
দুই পক্ষের মধ্যে পুরনো শত্রুতার জের ধরে। লুটপাট থেকে প্রাপ্ত সম্পত্তির বণ্টন নিয়ে দ্বন্দ্ব শুরু হলে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হল দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে ১০ জন আহত হন। আহত ব্যাক্তিরা হলেন আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, ফুরকান মিয়া, ফেরদোস, ও জাকির মিয়া, অপর পক্ষের আহত ব্যাক্তিরা হলেন, বাচ্চু মিয়া, সামসুল হক ওরফে মেহের আলী, আপেল, নাভিকুল, সামিউল মিয়া।
শ্রীবরদী উপজেলা কমপ্লেক্স এর দায়ীত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, ও আরেক জনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়েছে তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকি ৮ জন বিভিন্নভাবে লাঠির আঘাতে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালেও স্থানান্তর করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
এলাকাবাসী এ ধরনের সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের দাবি, প্রশাসনের উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, কয়েক মাস আগেও এই এলাকায় দুই সহোদর ভাই কে হত্যা করা হয়েছে, যার প্রধান আসামী হলেন আলতাফ হোসেন সিরে। তিনি দুই দলের মধ্যে দন্দ সৃষ্টি করে ফায়দা লুটতে পারেন বলে আশংক্ষা প্রকাশ করেন। তিনি আরো বলেন এই এলাকায় টাকার বিনিময়ে মামলা কেনা, বেচা হয়। আমাদের একটায় দাবী কোন নির্দোষ ব্যাক্তি যাতে এই মামলায় ফেসে না যায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ও দুই পক্ষের কাছ থেকে তিনি অভিযোগ পত্র পেয়েছেন। এই সংঘর্ষের পেছনে জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।