আজ সোমবার (১০ জানুয়ারি) ২০২২। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মিথুন: সামাজিক কাজে পরিচিতদের মধ্যে আপনার নাম বাড়বে। এ রাশির জাতকদের আজ আর্থিক চাপের মধ্যে দিন কাটবে। ব্যবসা আশানুরূপ হবে না। পরিবারের বয়স্কদের নিয়ে শারীরিক কিছু সমস্যা কমবে।
কর্কট: দুপুরে প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক রোজগার বৃদ্ধির নতুন পথ খুলে যাবে। আর্থিক সমস্যা থাকলে বন্ধুর সহযোগিতা পাবেন। বয়স্ক লোকেদের সাথে মতভেদ এড়িয়ে চলুন আজ।
মেষ: এ রাশির জাতক বেকারদের চাকরিসংক্রান্ত ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। প্রত্যাশিত কাজে কিছু অজানা সমস্যা দেখা দিতে পারে। কাজে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনার কোনো অজানা গুণ সম্পর্কে সবাই জানতে পারবে ও আপনি সমাদৃত হবেন।
বৃষ: আজ আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। ভালো কাজে সহকর্মীদের কাছে আপনার সুনাম বাড়বে। সন্তানের জন্যে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে আলস্যকে প্রশ্রয় দেবেন না। চেষ্টা করুন উত্তেজনা কম রাখতে।
কন্যা: এ রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। মানসিক আনন্দ বাড়বে। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। আপনাকে ধৈর্যশীল হতে হবে নিজের ভালোর জন্যেই।
সিংহ: আজ আপনার সাহসী উদ্যোগ অন্যকেও উৎসাহিত করবে। কর্মহীনদের জন্যে নতুন কাজের খবর আসবে। অর্থের ভাগ্য রয়েছে শুভ। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফল পেতে পারেন।
তুলা: আজ নতুন আর্থিক পরিকল্পনার অগ্রগতি। পুরনো কিছু অর্থ সমস্যা অল্প মিটবে। অপ্রয়োজনীয় ব্যয় করতে হতে পারে। কিছু অর্থ লাভ হতে পারে। ভূমি, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে শুভ ফল পাবেন।
ধনু: এ রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বেড়ে যাবে। পাওনা আদায়ে কিছুটা বাধা আসবে। ব্যবসায়িক কাজে সাফল্য আসবে। দূরের বন্ধুকে বিশ্বাস করবেন না। আবেগ ও উদ্দীপনাবশত কোনো কঠিন কাজে ঝাঁপিয়ে পড়বেন না।
বৃশ্চিক: ভালো কাজে আয় বাড়বে। প্রিয়জনের সঙ্গে সময় দেওয়া নিয়ে বিবাদ হতে পারে। শরীর নিয়ে সমস্যা কমবে। পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা হতে পারে। আর্থিক লাভ পেতে পারেন।
মীন: যৌথ উদ্যোগে কোনো আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে। কিছুটা আর্থিক চাপ থাকলেও সমস্যা হবে না। উৎকণ্ঠা থাকলেও মন ভালো রাখুন। হতাশ লোকদের সান্নিধ্য এড়িয়ে চলু।
কুম্ভ: পুরোনো সঙ্গীর সঙ্গে সম্পর্ক নিয়ে বচসা হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করবেন। বন্ধুমহলে সবার মধ্যমণি হয়ে থাকবেন। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় বেশ লাভজনক।
মকর: এ রাশির জাতকদের আজ মানসিক চাপ থাকলেও দিনটি ভালোই কাটবে। পরিবারের সঙ্গে দূরে ভ্রমণের সুযোগ আসবে। নিজের কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সাফল্য পাবেন।