সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জীবনযাত্রা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘পানিতে গুঁড়া হলুদ মেশানোর’ ট্রেন্ড


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-06-23
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘পানিতে গুঁড়া হলুদ মেশানোর’ ট্রেন্ড
ফাইল ছবি |ইসময়|

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন কোনো ট্রেন্ড জন্ম নেয়। সাম্প্রতিক ভাইরাল ট্রেন্ডগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’। এর জন্য প্রয়োজন শুধু কাচের গ্লাস, এক চিমটি গুঁড়া হলুদ, একটু পানি আর মোবাইলের ফ্ল্যাশলাইট—এতেই তৈরি হচ্ছে আলোছড়ানো এক চমকপ্রদ দৃশ্য।

মূলত মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন ১৪ জুন একটি ভিডিও পোস্ট করেন টিকটকে। সেখানে দেখা যায়, অন্ধকার ঘরে পানিভর্তি কাচের গ্লাসের নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাতে গুঁড়া হলুদ ঢালছেন তিনি। গ্লাসজুড়ে ছড়িয়ে পড়ে সোনালি আলো। উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে থাকেন। ভিডিওটি এতটাই জনপ্রিয় হয় যে, ২২ জুন রাত ১১টা পর্যন্ত ভিউ ছাড়ায় ৩.৫ কোটি। এরপর থেকেই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে।

‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’ করতে যা করতে হবে:

মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট চালু করুন।

ফ্ল্যাশলাইটের ওপর পানিভর্তি কাচের গ্লাস উল্টো করে রাখুন।

ঘরের আলো নিভিয়ে পুরো অন্ধকার করে নিন।

গ্লাসের পানিতে দিন এক চিমটি গুঁড়া হলুদ।

দেখুন, গ্লাসের ভেতরে ছড়িয়ে পড়া ঝলমলে হলুদাভ আলো।

এটি নিছক এক আলো-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট হলেও, একে ঘিরে তৈরি হয়েছে সৃজনশীল কনটেন্টের জোয়ার। তবে ট্রেন্ড অনুসরণ করার সময় সব সময় নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখা উচিত।

জেএইচ/ইডি