সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জীবনযাত্রা

পুলিশের বডি ওর্ন ক্যামেরার কাজ শুরু


মানিকগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-02
পুলিশের বডি ওর্ন ক্যামেরার কাজ শুরু

 

 

 

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলার ট্রাফিক সার্জেন্টদের বডি ওর্ন ক্যামেরা বডিতে লাগিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান। এতে জেলা ট্রাফিক প্রধান কে এম মেরাজ উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, জেলার ৭৫ জন ট্রাফিক পুলিশসহ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ স্থানে ও অফিসারদের বডি ওর্ন ক্যামেরা অপরাধ নিয়ন্ত্রণে দেওয়া হবে। বডি ওর্ন ক্যামেরা জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

 
তিনি আরও জানান, অনেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু তা আমরা প্রমাণ করতে পারি না। এখন বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে অনিয়ম কমানোসহ পুলিশের বিরুদ্ধে কাজ করার স্বচ্ছতা আসবে।


এভাবে আমরা অপরাধ দমন করতে পারবো।