সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জীবনযাত্রা

রাতে ঘুমানোর আগে ফল খেলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-18 13:26:15
রাতে ঘুমানোর আগে ফল খেলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে 

 

 


ফল স্বাদ ও স্বাস্থ্যের সেরা মেলবন্ধনগুলোর মধ্যে অন্যতম। কিন্তু ফল যে কোনো সময়েই খাওয়া যায়? বিশেষ করে রাতে শোয়ার আগে ফল খাওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। পুষ্টিবিদরা কিন্তু বলছেন, রাতে শোয়ার আগে ফল খেলে দেখা দিতে পারে বেশকিছু বিড়ম্বনা।


১। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি

অনেক ফলেই শর্করার পরিমাণ বেশি থাকে এবং রাতের শুতে যাওয়ার আগে এই ফলগুলো খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যারা রক্তে উচ্চ শর্করার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে রাতে ফল খেলে স্বাস্থ্যহানির ঝুঁকি বেশি। ফলে ঘুমানোর ঠিক আগে নির্দিষ্ট কিছু ফল খাওয়া এড়িয়ে চলাই ভালো।

২। অন্যান্য পুষ্টিগুণ হ্রাস

রাতের খাবার খাওয়ার সময়ে ফল খেলে পেট ভরে যায় দ্রুত। ফলে প্রয়োজনীয় শাকসবজি এবং প্রোটিনের মতো অন্যান্য খাদ্য এড়িয়ে যান অনেকে। বিশেষ করে যারা ডায়েট করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, মানুষের সব সময়েই সুষম খাদ্য প্রয়োজন। তাই ফল খেতে গিয়ে অন্যান্য পরিপূরক খাদ্যগুলো এড়িয়ে গেলে হিতে বিপরীত হতে পারে।


৩। ঘুমের ব্যাঘাত

অনেক ধরনের ফল শরীরকে দ্রুত উজ্জীবিত করতে সাহায্য করে। ফলে অনিদ্রার সমস্যায় ভুগছেন এমন মানুষের ক্ষেত্রে এটি বেশ সমস্যার বিষয় হয়ে উঠতে পারে। পাশাপাশি, অনেকেরই ফল খেলে গ্যাসের সমস্যা দেখা দেয়। দিনের বেলা গ্যাসের সমস্যা সামলানো গেলেও রাতে এতে ঘুমের ব্যাঘাত ঘটে।


তবে মনে রাখবেন সবার শরীর সমান নয়। তাই বিশেষ কোনো ধরনের খাদ্যাভ্যাস সবার পক্ষে যথাযথ নাও হতে পারে। কাজেই কী খাবেন, কখন খাবেন, তা নিয়ে মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে পরামর্শ নিন বিশেষজ্ঞের‌।