সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জীবনযাত্রা

হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2026-10-09
হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী
ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছিল পরিবারের মনে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে স্বজনেরা জানতে পারেন, ১৬ বছরের শিলু রয়েছে লালমনিরহাট সদর হাসপাতালে। বোনকে ফিরিয়ে নিতে শুক্রবার সকালে হাসপাতালে পৌঁছান বড় ভাই তাকিবুল ইসলাম।  কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, শিলু আর হাসপাতালে নেই— সে আবারও নিখোঁজ । উদ্ধার হওয়ার পর দায়িত্বপ্রাপ্তদের তত্ত্বাবধানে হাসপাতালে থাকা এক কিশোরী কীভাবে নিখোঁজ হলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। শিলু রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকান্দা ঘুনটারি গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে । মানসিক অসুস্থতায় ভুগতে থাকা এই কিশোরী বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ গ্রামে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে পুলিশ ও সমাজসেবা বিভাগের মাধ্যমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে শিলুর অবস্থান জানতে পারেন।আজ  শুক্রবার সকালে তাকে নিতে হাসপাতালে এসে নিখোঁজের খবর পান বড় ভাই তাকিবুল ইসলাম। এ ঘটনায় তিনি সমাজসেবা কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে শিলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জনবলসংকটের কারণে তিনি নিজে সার্বক্ষণিক তদারকি করতে পারেননি। পরে পরিবারের সদস্যরা তাকে নিতে এলে লোক পাঠিয়ে শিলুর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, শিলু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্টদের তাকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। উদ্ধার হওয়ার পর হাসপাতালে ভর্তি করা শিলুর দেখভালের দায়িত্বে কারা ছিলেন? হাসপাতাল থেকে কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে সে বেরিয়ে গেল? তার নিখোঁজ হওয়ার বিষয়টি সংশ্লিষ্টরা কখন জানতে পেরেছেন? এসব প্রশ্নের উত্তর জানা জরুরি।

শিলুকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ ক্ষেত্রে হাসপাতালের সিসিটিভি ফুটেজ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে দেখা যেতে পারে। একজন নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই দায়িত্বের শেষ নয়; তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। শিলুর সন্ধান, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা নির্ধারণ এখন জরুরি।