সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জীবনযাত্রা

প্রেমের টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ভারতে এলেন প্রেমিকা  


সুজন চক্রবর্তী - আসাম, ভারত প্রতিনিধি

eshomoy.com || 2023-07-31 11:56:30
প্রেমের টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ভারতে এলেন প্রেমিকা   

এবার ভারতের অন্ধ্রপ্রদেশের প্রেমিকের টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ছুটে এলেন যুবতী প্রেমিকা। বসলেন বিয়ের পিঁড়িতে ও। যুবতীকে শ্রীলঙ্কায় ফিরে যেতে বলেছে অন্ধ্র পুলিশ। 

অন্ধ্রপ্রদেশের লক্ষণের সঙ্গে প্রায় ৬ বছর আগে ফেসবুকে আলাপ হয়েছিল শ্রীলঙ্কার শিবকুমারী বিঘ্নেশ্বরীর। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। একে অন‍্যের প্রেমে পড়েন শিবকুমারী ও লক্ষণ। আর সেই ভালবাসার টানে গত ৮ জুলাই নিজের দেশ ছেড়ে সোজা অন্ধ্রপ্রদেশে পৌঁছে যান বছর পঁচিশের যুবতী। 

 

আরও পড়ুন- গার্লফ্রেন্ডের কথা রাখতে প্লেনে হকারি

 

টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তিনি। এরপর গত ২০ জুলাই চার হাত এক হয় দু'জনের। কিন্তু এবার শিবকুমারী পড়েছেন সমস‍্যায়। কারণ আগামী ১৫ আগস্ট তাঁর ভিসার মেয়াদ শেষ হতে চলেছে। তাই তার আগে তাঁকে দেশে ফিরে যেতে হবে। আর না হলে ভিসার মেয়াদ বাড়ানোর ব‍্যবস্থা করতে হবে। 

সোশ্যাল মিডিয়ায় শনিবার ( ২৯ জুলাই ) ভাইরাল হয় শিবকুমারী ও লক্ষণের বিয়ের ভিডিও। তা দেখেই শ্রীলঙ্কা থেকে আসা যুবতীর ব‍্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে পুলিশ। তারা জানতে পারে, আপাতত টুরিস্ট ভিসা নিয়ে ভারতে রয়েছেন শিবকুমারী। কিন্তু যুবতী ভারতীয় নাগরিকত্বের দাবি করেছেন। 

 

আরও পড়ুন- ডেঙ্গুর নতুন উপসর্গের হানা, ২৫ মৃতের ১৪ জনই শিশু

স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে এদেশেই থাকতে আগ্রহী তিনি। চিত্তোর জেলার এসপি রিষরান্ত রেড্ডি  সাংবাদিকদের জানান, শনিবার (২৯ জুলাই ) এক বছরের ভিসার জন‍্য আবেদন করেছেন শিবকুমারী। পাশাপাশি যেহেতু তিনি ভারতীয়কে বিয়ে করেছেন, সেই প্রেক্ষিতে ভারতীয় নাগরিকত্বের জন‍্য ও আবেদন জানিয়েছেন।

 

আরও পড়ুন- আমরা যে যুদ্ধ করছি তা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও সম্পূর্ন ন্যায়সংগত : জেলেনস্কি

ই-সময়/আরএম/এমআরএম