সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জীবনযাত্রা

ক্যান্সার আক্রান্ত রাঙ্গাবালীর লিমন বাঁচতে চায়


নিজস্ব প্রতিবেদকঃ

eshomoy.com || 2024-03-16
ক্যান্সার আক্রান্ত রাঙ্গাবালীর লিমন বাঁচতে চায়

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী লিমন বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার বাবা-মা। লিমন ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে এতে অনেক টাকা খরব হবে বলে জানিয়েছেন কর্তিপক্ষ। 


এ সময় তার পরিবার জানিয়েছে, লিমনের চিকিৎসায় ইতোমধ্যে অনেক টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন লিমনের বাবা মা। 


জানা,যায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের মোঃঅলিউল ইসলামের ছেলে মোঃ লিমন (১৯) অভাবের কারনে পড়া-লেখা ছেড়ে সংসারের হাল ধরতে সাগরগামী মৎস্য ট্রলারে চাকরি করতেন,তার রোজগার দিয়েই তাদের সংসার চলতো। লিমনের পরিবারে লিমন মেজ সন্তান,বড় ছেলে ঢাকায় একটি কলেজে পড়ালেখা করেন,ছোট ছেলে চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। হঠাৎ চার’মাস আগে লিমনের শারীরিক অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে লিমনের ব্লাড ক্যান্সার ধরা পরে। 


প্রতিবেশী মো: আনোয়ার বলেন,লিমন অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবার সামর্থ্য নাই চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন তার পরিবার আত্মীয় স্বজনরা।