সময় তার নিজস্ব নিয়মে গড়ায়, মানবসভ্যতা হয় সমৃদ্ধ। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ রোববার, ১৯ ডিসেম্বর ২০২১। ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন এক নজরে দেখে নিন।
ঘটনাবলি:
১১৫৪ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক হয়।
১৬৭৫ - দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।
১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।
১৮৮৯ - হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৮৯১ - কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
১৯৪১ - জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
১৯৪২ - ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।
১৯৫৭ - মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু হয়।
১৯৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৯১ - মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।
১৯৯৬ - চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।
জন্ম:
১৬৮৩ - স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।
১৮৫২ - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৮৭৩ - বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
১৮৭৫ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
১৯০২ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯০৪ - ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম।
১৯০৬ - সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।
১৯০৮ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।
১৯১০ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
১৯১৪ - জয়নুল আবেদীন, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জন্ম।
১৯৩৪ - প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।
১৯৭১ - মুনির আহমেদ শ্রাবণ, বাংলাদেশের কথাসাহিত্যিক।
১৯৯৫ - সিরাজুস সালেহীন,একজন উজ্জল প্রতিভা
মৃত্যু:
১৭৩৭ - জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।
১৮৬০ - লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল।
১৯১১ - মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
১৯১৮ - রাধাগোবিন্দ কর,বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক।
১৯২৭ - রামপ্রসাদ বিসমিল,মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবী, আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৮৪ - আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।
১৯৮৭ - ড. খায়রুল বশর, গবেষক ও প্রাবন্ধিক।
২০২০ - পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলি মুনির আল জুনদি।