সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সম্পাদকীয়

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন বিদ্যালয়ে সরকারি পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত।


সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)

eshomoy.com || 2021-01-02 10:16:15
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন বিদ্যালয়ে  সরকারি পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত।

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন বিদ্যালয়ে সরকারি পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে ও সরকারি নির্দেশনা অনুযায়ী। 
দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় সকলের মাঝে এক ধরনের হতাশা বিরাজমান। সেই হতাশা কিছুটা দূর হয়েছে আজকের বই বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও শেষ হাসিটা কবে নাগাদ হাসতে পারবে এখনো বলা যাবে না।প্রায় দীর্ঘ নয়মাস ধরে বিদ্যালয় বন্ধ থাকার পরে আজ প্রতিটি প্রতিষ্ঠানে কিছুটা হলেও প্রাণসঞ্চার লক্ষনীয়ভাবে দৃশ্যমান।সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং কর্মকর্তা -কর্মচারীদের মাঝে একটা মেলবন্ধনের পরিবেশ থাকলেও কিছুটা ভাটা পড়েছে করোনা নামক ভাইরাসের সংক্রমণের আশংকায়। তারপরও অনেকেই নতুন বই সংগ্রহ করার জন্য বিদ্যালয়ে এসেছে। যদিও উপস্থিতি ব্যাপক নয়,সরকারি নির্দেশনা অনুযায়ী বই সংগ্রহ করার নিয়মের কারনে। কিছুটা ভয়ভীতি ও কাজ করছে সবার মাঝে। যাঁরা নতুন বই সংগ্রহ করেছে সবাই খুবই আনন্দিত। কিন্তু প্রশ্ন কবে নাগাদ স্কুল খুলতে পারে? 
কালিয়াকৈর উপজেলায় আজ প্রত্যেক স্কুলে বই বিতরণ করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে। আমি কয়েকটি স্কুলে যেয়ে দেখলাম মোটামুটি সবাই খুবই আনন্দিত। অত্র এলাকার দুটি প্রতিষ্ঠানে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ভাষা শহীদ আবদুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে।সকাল দশটায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান স্যার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফায়জুর রহমান। এসময় বিদ্যালয় এ-র সকল শিক্ষক উপস্থিত ছিলেন।  সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান বলেন, সেই মার্চ থেকে বিদ্যালয় বন্ধ। যদিও আমার প্রতিষ্ঠানে অনলাইন কার্যক্রম চলছে এবং চলবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য জুম ক্লাসের ব্যাবস্থা রয়েছে। আজ অনেকদিন পরে বাচ্চাদের কাছে  পেয়ে অনেক আনন্দিত। আগামী সেশনের অনলাইন ক্লাস দু'তিন দিনের মধ্যে শুরু করার চিন্তা ভাবনা রয়েছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি দ্রুত নতুন বই সংগ্রহ করে পড়াশোনা শুরু করার আহবান করেন।কয়েকটি ধাপে বই বিতরণ করা হবে।তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান শশী নতুন বই পেয়ে অনেক আনন্দিত হয়ে জানান,নতুন বছর -নতুন বই-নতুন করে পড়াশোনা  শুরু করতে চাই।