সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সম্পাদকীয়

নোয়াখালীর সোনাইমুড়ীতে

গন্ডারের পঁচা মাংস দিয়ে হাজী বিরিয়ানি


কায়সার আহমেদ সোহাগ (স্টাফ রিপোর্টার ইসময়)

eshomoy.com || 2021-10-18 19:07:15
গন্ডারের পঁচা মাংস দিয়ে হাজী বিরিয়ানি


নোয়াখালীর সোনাইমুড়ীতে গন্ডারের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস জব্দ করা হয়।
শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।
সোনাইমুড়ী বাজারের বাসিন্দা খলিলুর রহমা  বলেন, স্বাদের কারণে অনেক জনপ্রিয়তা অর্জন করে এই হাজী বিরিয়ানি হাউজ। কিন্তু জনপ্রিয়তার আড়ালে এমন ক্ষতিকর পঁচা মাংস বিক্রি করবে তা আমরা ভাবতেও পারিনি। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ভোক্তাদের ঠকাতে পারবে না তারা।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও গন্ডারের পঁচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।