eshomoy.com || 2021-11-04 10:59:45
গাজীপুরে শ্রীপুর উপজেলায় তেলিহাটি এলাকায় আজিজ কেমিক্যাল নামক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর, ভালুকা, গাজীপুরসহ মোট ৯টি ইউনিট আগুন কাজ করছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আজিজ কেমিক্যাল কারখানার কর্মকর্তা ফয়সাল আহমদ গণমাধ্যম কর্মীদের জানান, হঠাৎ করে ব্লিচিং পাউডারের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয় কারখানায়। কিছু বুঝে ওঠার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।