সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সম্পাদকীয়

শ্রমিক ও শ্রমিকের পরিবারের সদস্যদেরকে সরকারের অর্থ সহায়তা প্রদান করেন -জেলা প্রশাসক।


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল-ইসময় (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2021-11-04 00:23:00
শ্রমিক ও শ্রমিকের পরিবারের সদস্যদেরকে সরকারের অর্থ সহায়তা প্রদান করেন -জেলা প্রশাসক।



মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও শ্রমিকের পরিবারের সদস্যদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ ০৪ নভেম্বর ২০২১ তারিখ ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মহোদয় ৫৬ জন সুবিধাভোগীর কাছে মোট ২৬ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন। 

উল্লেখ্য যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা, কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা, কর্মরত কোন নারী শ্রমিক গর্ভবতী হলে তার আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকা, সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত শ্রমিকের সন্তান সর্বোচ্চ সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। 

এসব আর্থিক সহায়তা বা শিক্ষাবৃত্তির জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mole.gov.bd হতে বা শ্রম অধিদপ্তর বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের স্থানীয় কার্যালয় হতে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হয়। দাখিলকৃত আবেদন যাছাই বাছাই করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হতে আর্থিক সহায়তার চেক ইস্যু করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের উপ পরিচালক জনাব মির্জা ইকবাল মাহমুদ মহোদয় উপস্থিত ছিলেন।