ভূমিকা:
প্রেম, স্মৃতি আর হারানোর ব্যথা—এই তিন অনুভূতির মেলবন্ধনে রচিত হলো একটি হৃদয়স্পর্শী কবিতা। কবিতাটিতে অতীতের দিনগুলো, প্রেয়সীর কথা, স্মৃতির যন্ত্রণা আর ভালোবাসার অঙ্গীকার ফুটে উঠেছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই পাঠকদের মনে সাড়া জাগিয়েছে এ লেখা।
প্রেয়সিনী,
মনে পড়ে,
সেই পুরোনো দিনের কথা?
তুমি কত কথা নিয়ে ছিলে,
তোমাতে যেন না দেই কভু ব্যথা।
খানিকটা ক্ষণ মোর দেরি ইইল,
ক্রদনে ভাসাইতা বুক।
তুমিই তো মোরে ছেড়ে গেলে,
দিয়ে গেলে শত দুঃখ।
দেখে ছিনু শত গোধূলি লগনে,
ধূলো মাখিয়া তনয়।
কটুবাক্য করিয়া জননী,
তবুও কোলে লয়।
তেমনি করিয়া রাখিতে মোরে,
হৃদয়ও কুঞ্জবনে,
শত জনম মোর কাটিয়া যাইতো,
দেখিয়া ঐ নয়নে।
স্মৃতিগুলি মোর নেত্রদয়ে।
ফুটিয়া তুলে পানি।
কেমন করে বহিবো বলো,
মিথ্যে প্রেমের গ্লানী।
এর চেয়ে মোর মরণ ভালো,
স্মরণে রাখিবেনা কেহ।
কোন একদিন ছাড়িয়া যাবো,
নিথর কালো দেহ।